রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫



মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে জনমানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার সংগঠন “আলোর পথের পথিক ফাউন্ডেশন”-এর উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সারাদিনব্যাপী শেরপুর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজয়ের ৫৫ বছর পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে এদিন বিভিন্ন রোগীর জন্য মোট ১৫ ব্যাগ রক্ত দান করা হয়।

রক্তদান কার্যক্রমে অংশ নেন ফাউন্ডেশনের রক্ত বিভাগীয় সদস্যরা। রক্তদানের স্থানগুলোর মধ্যে ছিল শেরপুরের লাইফ লাইন হাসপাতাল, ভিশন ল্যাব অ্যান্ড হাসপাতাল, ইসলামিয়া হাসপাতাল, শাহ সুলতান হাসপাতাল ও আল রাজি ক্লিনিক।
এ সময় উপস্থিত ছিলেন আলোর পথের পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শরিফ হাসান নিরব, রক্ত বিভাগীয় সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও আইন বিভাগীয় সম্পাদক কাউছার আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজু ইসলাম, এনামুল হকসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

স্বেচ্ছাসেবীরা জানান, তাদের দিনব্যাপী এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানবতার সেবা। তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রতিটি ঘরে অন্তত একজন করে রক্তদাতা তৈরি হোক। এ লক্ষ্যে সবাইকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে মানবিক এ উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর