বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১

নিজস্ব প্রতিবেদক: / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫



ভোলা ব্যাংকের এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একজনকে আটক করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ) মধ্যরাতে পরিচালিত এ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ।


কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর থানাধীন ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে মোঃ মোশারফ হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত মৎস্যজীবী লীগের টাস্কফোর্স প্রতিনিধি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অবৈধ কর্মকাণ্ড দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর