রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুলিয়ারচর থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫



কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) তিনি কুলিয়ারচর থানায় উপস্থিত হয়ে থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান এবং জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রেকর্ডপত্র যাচাই করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
এ সময় তিনি থানায় কর্মরত কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপারের এ পরিদর্শনের মাধ্যমে কুলিয়ারচর থানার আইন-শৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর