শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নীলফামারীর ডিমলায় হাদির খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।

নীলফামারী প্রতিনিধি : / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে করে বিচারের দাবিতে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের বিজয় চত্ত্বর থেকে আপামর জুলাই ঐক্য সাধারণ ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এ সময় অন্যান্যদের বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সাইদুজ্জামান বাবু, ইসলামিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি প্রিন্স লিমন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সেলিম ইসলাম সাগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জিয়ারুল ইসলাম জিয়া, ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিনুর রহমান প্রমূখ।

প্রসঙ্গত:গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্যেশ্যে মাথায় গুলি করে সন্ত্রাসীরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর