শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ
নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাখি শিকারের তথ্য দিলেই শীতবস্ত্র উপহার

নাসিম নাটোর প্রতিনিধি : / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বিলের জীববৈচিত্র্য ও পাখি রক্ষায় প্রচারণা

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার হিসেবে দেওয়া হচ্ছে একটি করে শীতবস্ত্র। শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলে প্রকৃতি বাঁচাতে এই অভিনব কার্যক্রম শুরু করেছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। রোববার কাঁকডাকা ভোরে সিংড়ার চলনবিলের ডুবন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে এই ব্যতিক্রম কার্যক্রম ও বিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রচারণা শুরু করেছেন সংগঠনটির সদস্যরা। বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রম এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন বিলপাড়ের সাধারণ মানুষ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সূত্রে জানা গেছে, শীতের আগমনে বাংলাদেশের বৃহৎ চলনবিলে পাখি শিকারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। আর এই বিলের পাখি রক্ষায় এক যুগেরও বেশি সময় ধরে তারা দূর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। প্রতি বছরের ন্যায় পাখি শিকারের তথ্য সরবরাহকারীদের উৎসাহিত করতে একটি করে শীতবস্ত্র দেওয়া কার্যক্রম হাতে নিয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে ইন্দ্রাসন বিলে পাখি শিকারের তথ্যদাতা আব্দুল করিম ও শাকিব শেখ কে দুটি শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। এছাড়াও বিলের পাখি রক্ষায় বিভিন্ন সময়ে ভুমিকা রাখায় আরো সাতজনকে দেয়া হয় একটি করে শীতবস্ত্র। পরে বিলতাজপুর, সাতপুকুরিয়া, ইন্দ্রাসন ও ডাহিয়া ডুবন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়। কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, পরিবেশ কর্মী ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, হাসান আলী লেবু, আব্দুল করিম প্রমূখ।


সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শীতে আগত পাখির উপস্থিতি নিশ্চিতকরণ ও জীববৈচিত্র্য রক্ষায় বিল পাড়ের মানুষদের নিয়ে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। সেই সাথে পাখি শিকারিদের তথ্যদাতাকে একটি করে শীতবস্ত্র উপহার দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর