বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আনসার-ভিডিপির ‘সঞ্জীবন’ প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫



বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের কল্যাণমূলক উদ্যোগ ‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) কর্মশালাটি বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীর বিক্রম শহীদ এলাহী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এসময় তিনি ‘সঞ্জীবন প্রকল্প’-এর উদ্দেশ্য ও বাস্তবায়ন কাঠামো তুলে ধরে বলেন, প্রকল্পটি আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে দক্ষ ও উদ্যোক্তা মনোভাবসম্পন্ন সদস্যদের নির্বাচন করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির একটি সময়োপযোগী প্রয়াস। সুবিধাবঞ্চিত সদস্যদের স্বাবলম্বী করে তুলতেই দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে।

মহাপরিচালক আরও বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ধাপই এক ধরনের বিনিয়োগ। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে তা সর্বোত্তম বিনিয়োগ হিসেবে রূপ নেবে। প্রতিটি কর্মকাণ্ড স্বচ্ছ, প্রশ্নাতীত ও সর্বজনস্বীকৃত হতে হবে।

উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম প্রকল্পভিত্তিক প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া ও সদস্য নির্বাচন কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। নন-এগ্রোবেজড কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক জনাব রুবেল উকিল। কৃষিভিত্তিক উদ্যোগের বিষয়ে বক্তব্য রাখেন ২ মহিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক ড. মোস্তারী জাহান ফেরদৌস, যেখানে তিনি টেকসই আয় সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের গুরুত্বে আলোকপাত করেন।

উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল সেশন পরিচালনা করেন ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ। তিনি বাস্তব অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের সফল উদ্যোগ পরিচালনার দিকনির্দেশনা প্রদান করেন।

দিবসব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্প প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া, সদস্য নির্বাচন কৌশল, মডেল প্রকল্প উপস্থাপন, উদ্যোক্তা উন্নয়নের সম্ভাবনা ও সমস্যা সমাধানের দলগত পদ্ধতি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং উন্নয়ন ব্যাংকের বিভিন্ন পদবীর প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর