সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার সিরাজগঞ্জে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে খেলা দেখার সময় ট্টেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও ট্রলিং জালসহ ১৬ জন জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বাঁশখালী কন্টিনজেন্ট বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল এবং প্রায় ৬ হাজার কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রলিং কার্যক্রমে জড়িত ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। মালিক পক্ষের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা গ্রহণের পর বোটটি হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মাছ নিলামে বিক্রি করা হয় এবং অবৈধ ট্রলিং জাল ধ্বংস করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ ট্রলিং প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর