বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গিলক্রিস্টের রেকর্ড ভাঙার পথে অ্যালেক্স ক্যারি

অনলাইন ডেস্ক: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
-অ্যালেক্স ক্যারি।

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি এখন ইতিহাস গড়ার পথে। ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ অ্যাশেজ টেস্টের আগে ২৪ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি।

এক ক্যালেন্ডার বছরে অস্ট্রেলিয়ার কোনো উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সর্বোচ্চ টেস্ট রান করার কৃতিত্ব এখনো অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ২০০১ সালে গিলক্রিস্ট ১৯ ইনিংসে করেছিলেন ৮৭০ রান। চলতি বছরে সেই রেকর্ড ছোঁয়ার খুব কাছেই পৌঁছে গেছেন ক্যারি।

২০২৫ সালে এখন পর্যন্ত ১৫ ইনিংসে ৭৪৩ রান করেছেন ক্যারি। তার গড় ৫৩ দশমিক ০৭। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি। ধারাবাহিক এই পারফরম্যান্সে তিনি হয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার।

চলমান অ্যাশেজ সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক। চার ইনিংসে ২৬৭ রান নিয়ে তিনি সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার গড় ৬৬ দশমিক ৭৫, যেখানে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। অ্যাডিলেড টেস্টে করা সেই সেঞ্চুরির সুবাদেই ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ক্যারি।

এখন মেলবোর্ন টেস্টে ক্যারির প্রয়োজন মাত্র ১২৮ রান। এই রান করতে পারলেই তিনি গিলক্রিস্টের ২০০১ সালের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি উইকেটের পেছনেও ক্যারির অবদান চোখে পড়ার মতো। তার ধারাবাহিকতায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর