বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে দোয়েল তালুকদারপাড়া সদস্যদের  মিলন মেলা -২০২৫ অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের দোয়েল গ্রামের মতিউর রহমান তালুকদার ছেলে রেজাউল তালুকদারের উদ্যোগে তালুকদার পরিবারের সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর কাজিপুর উপজেলার আর আই এম ডিগ্রি কলেজ চত্বরে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। যমুনা নদীর ভাংগনে  গ্রাম ভেঙ্গে যাওয়ার ফলে তালুকদার পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। পরিবারের ছেলে-মেয়ে, জামাই, নাতিরা উপস্থিত হয়ে মিলনমেলা জাঁকজমকপূর্ণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী লুৎফর রহমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীইঞ্জিনিয়ার কে এম সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী সাখাওয়াত হোসেন সন্টু এবং প্রকৌশলী মোশারফ হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন   কাজিপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।এছাড়াও আনন্দদানের জন্য বালিশ, চেয়ার ও লটারি খেলা আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর