বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু সাইদ চাঁদ

রাজশাহী প্রতিনিধি: / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫


রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বার বার কারা বরনকারী ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত নেতা আবু সাইদ চাঁদ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল ও মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ নিজেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে আবু সাইদ চাঁদকে চূড়ান্ত ভাবে মনোনয়ন দিয়ে চাঁদের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়,দীঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সামনে কাতারে থেকে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বে দিয়ে আসছিলেন আবু সাইদ চাঁদ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে ৮৫টি মিথ্যা মামলার শিকার হয়েছেন চাঁদ। জেল জুলুমকে তোয়াক্কা না করে ফ্যাসিস্ট সরকারের বুলেট বোমা উপেক্ষা করে চাদঁ সব সময় বিএনপির আন্দোলনে ছিলেন অকতুভয়ী এক সৈনিক। বিএনপির দুঃসময়ে তিনি নেতাকর্মীদের আগলে রেখে আন্দোল করেছেন সফল। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তঁার ভূমিকা এলাকায় ছিলো চোখে পড়ার মত।

মনোনয়ন পাওয়ায় প্রতিক্রিয়ায় চাঁদ বলেন, দল আমাকে প্রাথমিক ও চুড়ান্তভাবে ভাবে রাজশাহী-৬ আসনে মনোনীত করেছে। আমি বিএনপির হাইকমান্ডসহ চারঘাট-বাঘা বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছ ও অভিনন্দন। রাজশাহী-৬ আরো যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন তারাও বিএনপি পরিবারের। আমি মনোনয়ন প্রত্যাশি সকলকে সঙ্গে নিয়ে কাধে কাধ মিলেধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, রাজনীতি করেেতে গিয়ে আমি আমার গর্ভধারীনি মা ও আমার জীবন সঙ্গীকে হারিয়েছি। জীবনের বেশীর ভাগ সময় পার করতে হয়েছে জেলে। ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে আমাকে বার বার যেতে হয়েছে জেলে। তবুও আমাকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট সরকার। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার সর্বস্তরের জনতা ধানের শীষে সিল দিয়ে প্রমান করবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন বিএনপির ঘাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর