বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্স খোলা হলো

নিজস্ব প্রতিবেদক: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫


আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছে। দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর এবারের দান বাক্স খোলার কার্যক্রম পরিচালনা করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

দান বাক্স খোলার সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার ডা. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের নির্ধারিত পদ্ধতিতে দান গণনার কার্যক্রম শুরু হয়।

ঐতিহাসিক পাগলা মসজিদে নিয়মিত বিরতিতে দান বাক্স খোলা হয়ে থাকে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করে থাকেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দান গণনা শেষে প্রাপ্ত অর্থের মোট পরিমাণ ও এর ব্যবহারের বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, পাগলা মসজিদের দান বাক্স খোলাকে কেন্দ্র করে প্রতিবারই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর