বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান

অনলাইন ডেস্ক / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

চলতি বছর পাকিস্তানের মহাকাশ কর্মসূচির জন্য ছিল এক যুগান্তকারী বছর। এই বছরের অগ্রগতিকে কাজে লাগিয়ে আগামী বছর চীনের সহায়তায় চাঁদে অভিযান শুরু করতে চায় দেশটি।

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপে এ তথ্য জানান পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) পরিচালক শাফাত আলী।

তিনি বলেন, ২০২৫ সাল পাকিস্তানের মহাকাশ প্রকল্পগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। মহাকাশ প্রযুক্তি এবং অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতির সূচনা করেছে। আগামী বছরে সরকারের অব্যাহত সমর্থন এবং চীনের সঙ্গে শক্তিশালী সহযোগিতার পাকিস্তান চাঁদে পা রাখবে।

চলতি বছরে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) স্যাটেলাইট প্রযুক্তি, রকেট উন্নয়ন এবং মহাকাশ গবেষণা অবকাঠামোতে অর্জনের পর এমন ঘোষণা এলো। যদিও চাঁদে অভিযানের অনেক প্রস্তুতি এখনও বাকি রয়েছে। তবে পাকিস্তানি বিজ্ঞানী এবং প্রকৌশলীরা মিশন পরিকল্পনা, প্রযুক্তি স্থানান্তর এবং উন্নয়নে তাদের চীনা প্রতিপক্ষের সাথে ব্যাপকভাবে সহযোগিতার আশা করছে।

বিশেষজ্ঞদের মতে, চীনের সহায়তায় অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি হাতে পাচ্ছে পাকিস্তান। এর মাধ্যমে মহাকাশ অনুসন্ধান সক্ষমতা ও গবেষণা কাজে যেমন এগিয়ে যাবে পাকিস্তান, তেমনি দেশের ভেতরেও মহাকাশ প্রযুক্তির উদ্ভাবনে তা সহায়ক হবে।

যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ এবং আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সুপারকো আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। এসব সাফল্য সংস্থাটিকে চন্দ্র অভিযানের মতো উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণী আত্মবিশ্বাস জুগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর