মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া: বিআরটিএতে দুই দালালের কারাদণ্ড লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার রাজশাহী নগরীতে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ রাজশাহীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহে মাঠে নামছে ১৫ জন কর্মী রাজশাহীতে মাদক কারবারী গ্রেপ্তার ৮ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮২ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কাওয়াকোলা ইউনয়িনে সুষ্ঠভাবে সার বিতরন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫



রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতাররা হলেন-মো.আফজাল (৩২), কুাল (৩৬), মো. ইমরান (৩৮), মো. শফিকুল ইসলাম (৩৩),
মো. রবিউল আউয়াল সানি (২৯),মো. রাসেল (২১),মো.রবিউল (১৯), সিমা আক্তার (২৪),
ডলি বেগম (৩৮), মো.তৌকিক আলিফ ( ২৬),
রিপন (২৮), মোবারক (২৫), মো. সোহেল ( ২৩), ইব্রাহিম (২৩) ও পাপ্পু (২৮)। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি ৩জন, মাদকদ্রব্য- ২ জন,পরোয়ানা -২ জন,ডিএমপি ভুক্ত ৮জন।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররা হলেন-মো. মিরাজ সিকদার (৩৬),মো. রানা হাওলাদার (৩০), মো. শাকিল হোসেন (২৪), মো. মিলন (৩৩), মো. শিমুল হাওলাদার (২২), মো. হারুন (৪৫), মোছা. রুবি (৫০), মো. দেলোয়ার শেখ (রুহান)(২৬), মো. নজরুল ইসলাম (৪০) ও মো. আনারুল হোসেন বাদশা(২৬)। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি ৩জন,মাদকদ্রব্য- ২ জন, পরোয়ানা ২জন, ডিএমপি ভুক্ত ৮জন।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর