রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো নতুন পাড়া সলঙ্গা প্রিমিয়ার লীগ

নিজস্ব প্রতিবেদক: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫


সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে নতুন পাড়া সলঙ্গা প্রিমিয়ার লীগ ২০২৫-এর সিজন-৬ অনুষ্ঠিত হয়েছে। চারটি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

নবরণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকেলে সলঙ্গাদিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জামায়াতে ইসলামের আমীর মো. রাশেদুল ইসলাম শহিদ, সেক্রেটারি মো. রাকিবুল হাসান, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমীর মো. শাহজাহান আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সলঙ্গা থানা শাখার সভাপতি মো. মহসিন আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আইটি ও মিডিয়া বিভাগের থানা সেক্রেটারি মো. নাঈম হাসান হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর