শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কম দামে বাজারে আসছে আইফোন, পাবেন যেদিন থেকে ‘আমার কাজের জন্য আবারও দুঃখ প্রকাশ করছি’ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা বোর্ডের সভাপতি গাজী জালাল, সচিব আজিজা আক্তার জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চারঘাটে উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরন

রাজশাহী প্রতিনিধি: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫



“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে উন্নয়ন মেলা,সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে চারঘাট উপজেলার কালুহাটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সচেতন সোসাইটি কতৃর্ক আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় কৈশোর কর্মসূচীতে ম্যারাথন দৌড়,সাইকেল র‌্যালী ও স্টল পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।কালুহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার গোলাম মোস্তফা এর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক শাহীনুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জোতকার্তিক বি এম কলেজের সহকারি শিক্ষক মামুনুর রশীদ, উপজেলা প্রোগ্রাম অফিসার খায়রুল মতিন পিন্টু, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, শিক্ষক মিঠু রানা সহ কৈশোর ক্লাবের ছাত্র/ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে কৈশোর ক্লাবের বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরন ও বিশেষ অতিথিদের ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুকে সংবাদ প্রতিবেদন প্রকাশের অবদান রাখার জন্য সচেতন সোসাইটি সম্মানা ক্রেস প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর