রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ, ভয় হয় মাঝেমধ্যে: ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক: / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নতুন বছরের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপরই পা ফেলতে হবে ২০২৬-এ। পুরোনো বছরের প্রাপ্তি থেকে শুরু করে নতুন বছরের পরিকল্পনা—সবকিছুর হিসাব-নিকাশ চলছে। যেমনটা কষছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

একদিকে ব্যক্তিগত জীবনে প্রিয়জন হারানোর ক্ষত, অন্যদিকে পেশাগত জীবনে সাফল্যের জয়জয়কার। সব মিলিয়ে ২০২৫ সালটা ছিল অভিনেত্রীর জন্য মিশ্র অনুভূতির বছর।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, এখনো প্রতিদিন মায়ের কথাই মনে পড়ে। ভাবতেই পারি না যে মানুষটা নেই। আর কোনোদিন দেখতে পাব না। সে যন্ত্রণাটা যখনই উপলব্ধি করি, কষ্ট হয়। ভেঙে যায় ভেতরটা। তবে বছরের শেষ দিনটা এবার ভিয়েতনামে পরিবারের সঙ্গে কাটাব। একরাশ আশা নিয়ে যাতে এভাবেই বেঁধে বেঁধে থাকতে পারি।

মাকে হারালেও কাজের দিক থেকে এ বছরটা যে খুব ভালো কেটেছে, সেটাও বলতে ভুললেন না অভিনেত্রী। তার কথায়, বছরটা খুব জমজমাট কেটেছে। যার মধ্যে অন্যতম হলো ‘পুরাতন’। সেটা নিয়ে সারা বিশ্বে হইচই পড়েছে। অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। ‘বেলা’, ‘গুডবাই মাউন্টেন’, ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’, ‘নজরবন্দি’, ‘ম্যাডাম সেনগুপ্ত’-র মতো ছবি রিলিজ হয়েছে। আরবাজ খানের সঙ্গে একটা হিন্দি সিনেমা রিলিজ হয়েছে। ভালো লেগেছে দর্শকের। বছরের শুরুর দিকে একটা ফরাসি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলাম। টাইম স্কোয়াডের দুর্গাপুজোর ফেস ছিলাম এই বছর। ‘রেখা’ বলে একটি সিনেমায় দীর্ঘ বছর পরে মমতা শঙ্করের সঙ্গে কাজ করলাম। হায়দরাবাদে একটা নাচের অনুষ্ঠানও করেছি। সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে। নতুন বছরেও আশা করি খুব ভালো কিছুই হবে।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ভালো যা কিছু হবে সাদরে গ্রহণ করে নেব। আর ভালো ভালো কাজ করার ইচ্ছে রয়েছে। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য যেন ভালো কিছু করতে পারি। চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ হয়ে রয়েছে। ভয় হয় মাঝেমধ্যে। কিন্তু সবকিছুর মধ্যেই জীবনকে ভালোভাবে অতিবাহিত করতে হবে। ঈশ্বর যেন সেই পথ দেখান সবাইকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর