শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে এক স্বর্ণ পাচারকারী আটক স্ত্রীকে মারধর করা মাদকাসক্ত স্বামী সনেটের বিরুদ্ধে থানায় মামলা ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের চেষ্টা, সিমেন্টসহ আটক ৫ কি কি আনুষ্ঠানিকতা থাকছে খামেনির ৬ দিনের দাফন প্রক্রিয়ায়? শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে প্যারাগুয়ের কাছে হেরে বিদায়, পদত্যাগ করলেন জার্মানির কোচ? ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫ খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কক্সবাজারে গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১০ জেলেকে উদ্ধার কোস্ট গার্ডের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬



কক্সবাজারের ইনানী উপকূলের গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটের ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২ জানুয়ারি ) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে কক্সবাজারের ইনানী বীচ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় “এফ বি আল্লাহর দান” নামের একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতরা বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে নিয়ে যায় এবং বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলের নিকটবর্তী একটি ফিশিং বোট ভিএইচএফ সেটের মাধ্যমে সহায়তার আবেদন জানালে বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতের কবলে পড়া ১০ জন জেলেকে উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। তাদের বোট মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর