শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬



“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার নাঈম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন  টুনিপাড়া এতিমখানা মাদ্রাসা মুহতামিম মতিউর রহমান, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রাজ্জাক, এস ডি এস নির্বাহী পরিচালক রহিম খান, আব্দুল মতিন ও  চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশন নির্বাহী পরিচালক মোবারক হোসেন, বিধান দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরকারি উদ্যোগের পাশাপাশি আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর