শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, মজুত ছিল এক লাখ লিটার তেল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি সিরাজগঞ্জে ফসলি জমিতে নদী পুনর্খননের গুজব, বিএনপির প্রতিবাদ এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী মহান মে দিবসে সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি সিরাজগঞ্জ ম্যারাথন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় চট্টগ্রামে অবৈধ অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, তিনজন অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আইজিপির হাত থেকে সম্মাননা পেল বাস্কেটবল ও ফুটভলি স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দল কুঁড়ি হওয়ার আগেই ঝরে পড়ছে তারা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এবার বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে।

তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত আলমগীর হোসেন মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তার বাড়ি যশোর কোতোয়ালি থানাধীন ইসাহাক সড়ক, শংকরপুর এলাকায়।

স্থানীয়রা জানায়, শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার মাথার বাম পাশে লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর