শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে গুলি করে যুবককে হত্যা

মাহফুজুর রহমান, রাজশাহী ব্যুরোঃ / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
Oplus_131072


রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে
ঢুকে গুলি করে সোহেল রানাকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এই ঘটনা ঘটেছে।

সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে। দূর্বৃত্তরদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত সোহেলের ভাই জানায়- রাতে সোহেল এবং তার স্ত্রী ঘরে শুয়ে ছিল। সন্ত্রাসীরা রাত ১ টার দিকে এসে টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ করে। এতে অনেকের ঘুম ভেঙ্গে যায়। সবাই ছোটাছুটি শুরু করে। এ সময় সন্ত্রাসীরা জানান কেউ আসলে তাকে গুলি করা হবে। এরপরে তারা সোহেলের বাড়িতে ঢুকে পড়ে। এসয়ম সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করার জন্য কাথা কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেও সন্ত্রাসীরা টিন কেটে বেশ কয়েকটি গুলি করে। এসময় সোহেলের পেটে গুলি লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা রাতের আধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর