রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজস্ব আদায়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬


এক মাসে ৩০ লাখের অধিক টাকা রাজস্ব আদায় করে রেকর্ড গড়েছে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ডিসেম্বর মাসে যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম বলেন, রেজিষ্টেশন ও বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোয় ডিসেম্বর মাসে অনলাইনে ৫৭৫টি মামলা করা হয়েছে। এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা। এই রাজস্ব আদায় সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড। এর আগে এই অফিসে কখনও এতো টাকা রাজস্ব আদায় হয়নি।

পরিদর্শক মোফাকখারুল আরো বলেন, ডিসেম্বর মাসে রেজিষ্টেশন বিহীন ৭২টি মোটরসাইকেল আটকের পর মালিকরা বিআরটিএ অফিসে টাকা জমা দেওয়ার পর তা ছেড়ে দেওয়া হয়েছে। এতে বিআরটিএ অফিস প্রতিটি মোটরসাইকেল থেকে নিম্ন ১৫ হাজার করে টাকা রাজস্ব পেয়েছে। একই কারনে সিরাজগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানা হেফাজতে অন্তত: ৯০টি রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেল আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, রেজিষ্টেশন বিহীন ও বেআইনী ভাবে চলাচলকৃত যানবাহন আটক ও জরিমানা আদায় ট্রাফিক আইনের অংশ। এটা করতে গিয়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস যে রেকর্ড পরিমান রাজস্ব আদায় করেছে সেই কৃতিত্ব সরকারের। জনসচেতনতার জন্য এ কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর