বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র সোয়েটার, চাদর, শিশুদের গরম কাপড় ও কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় পৌর শহরের একক সংঘ ক্লাবের সামনে এবং বিকেলে ঘোষপাড়া এলাকার শিশু ও দরিদ্র শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।


শীতবস্ত্র বিতরণকালে সাইদুর রহমান বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং তার রুহের মাগফেরাত কামনার জন্য এই মানবিক উদ্যোগ গ্রহন করা হয়েছে। দেশের উন্নয়নস ও সংকটকালীন সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য ও চেতনা বলে জানান এই নেতা।

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচছাবেকদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও সরকারি কলেজ শাখার আহবায়ক জুয়েল রানাসহ বিএনপির সহযোগী সংগঠনেরনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর