সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেগম খালেদা জিয়া সকলের বিপদে পাশে থাকতেন- টুুকু

নিজস্ব প্রতিবেদকঃ / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়া মানুষের সকল বিপদে পাশে থাকতেন। বিশেষ করে বন্যা, খরা ও নদী ভাঙ্গনসহ বিভিন্ন দুর্যোগে মানুষের বিপদে দাঁড়ানোর কারনে খালেদা জিয়ার প্রতি মানুষের আলাদা ভালবাসা তৈরী রয়েছে। শুক্রবার দুপুরে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার জন্য আয়োজিত গণ দোয়া মাহফিলে সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে বিসিক শিল্পপার্কে মঞ্চ তৈরী পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাভাবিকভাবে সিরাজগঞ্জের মানুষ খালেদা জিয়াকে খুব শ্রদ্ধা করতেন এবং খুব বেশি ভালবাসতেন। সেই শ্রদ্ধা ও ভালবাসা থেকে সিরাজগঞ্জের মানুষ তার দোয়া মাহফিলে অংশগ্রহন করবেন। সিরাজগঞ্জের মানুষ যেমন সবসময় বেগম জিয়াকে পাশে পেয়েছেন তেমনি সিরাজগঞ্জের মানুষ সবসময় বেগম জিয়ার পাশে ছিলেন। বিশেষ করে নদী ভাঙ্গন ও বন্যার সময় সিরাজগঞ্জের মানুষ বেগম খালেদা জিয়াকে পাশে পেয়েছেন। সেই দিক দিয়ে সিরাজগঞ্জের সব মানুষের বেগম খালেদা জিয়ার প্রতি অগাত সম্মান ও শ্রদ্ধা ছিল। আজ সেই মানুষটা চলে গেছেন। তাই সিরাগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বেগম জিয়ার জন্য শোকাহত। শোকাহত মানুষগুলো এ গনদোয়া মাহফিলে উপস্থিত হবেন।

তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপি সুসংগঠিত উল্লেখ করে বলেন, গনদোয়া মাহফিলে তারেক রহমান উপস্থিত হয়ে দোয়া শেষে বগুড়ায় চলে যাবেন। তারেক জিয়ার আগমনে সিরাজগঞ্জের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারেক রহমানের নিরাপত্তার জন্য প্রশাসন তাদের পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছে পাশাপাশি বিএনপি পক্ষ থেকেই ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর