মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত সিরাজগঞ্জে ট্রাক প্রতীকের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ বগুড়া-৫ আসনে নির্বাচনি উত্তাপ: মাঠ দখলে বিএনপি-জামায়াতের বিশাল শোডাউন চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান, ৪৮ ঘণ্টা পরও এক মঞ্চে আনতে ব্যর্থ সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে: মহাপরিচালক আনসার মহাপরিচালক: সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
-নিহত বিপ্লব চন্দ্র শীল।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

নিহত বিপ্লব চন্দ্র শীল (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সাবেক সহকর্মী আব্দুল মোবারক হৃদয় জানান, বিপ্লব পরিবার নিয়ে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার দুপুরের দিকে তিনি পারিবারিক কাজে কবিরহাট যান। পরবর্তীতে সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে ভগ্নিপতি পলাশ চন্দ্র শীলকে নিয়ে কোম্পানীগঞ্জের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেল কবিরহাট টু বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় পৌঁছালে কবিরহাট গামী একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে মাথায় আঘাত পান। ঘটনার পরপরই কাভার্ড ভ্যান পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় নিহতের ভগ্নিপতি পলাশও গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

কবিরহাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর থেকে জানানো হয়। এর বেশি কিছু আমাদের জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর