শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ায় সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁয় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতা সপ্তাহ ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি’-র পর দক্ষিণ আফ্রিকায় স্মিথরা কাজিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শাবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার স্থানান্তর, থাকছে সংস্কৃতি চর্চার উন্মুক্ত পরিসর জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে: নবীন পুলিশ কর্মকর্তাদের আইজিপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কঠিন বার্তা দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাছে মিয়ানমারের দিক থেকে গুলি আসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ওই ঘটনায় বার বছর বয়েসি একটি শিশু গুরুতর আহত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলা হয়েছে যে, বিনা উস্কানিতে এভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দুই প্রতিবেশি দেশের মধ্যে সুসম্পর্কের অন্তরায়।

বাংলাদেশের তরফ থেকে মিয়ানমারকে এ ঘটনায় পূর্ণ দায় স্বীকারের আহবান জানিয়ে সীমান্তে এ ধরনের ঘটনা বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ বলেছে যে মিয়ানমার কর্তৃপক্ষ ও মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন তার প্রভাব যেন বাংলাদেশে মানুষের জীবন ও জীবিকায় না পড়ে সেটা মিয়ানমারকে নিশ্চিত করতে হবে।

মিয়ানমারের রাষ্ট্রদূত এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তার সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তিনি একই সাথে আহত শিশু ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, রোববার সকালে বাংলাদেশি ওই শিশুটি গুলিবিদ্ধ হয়েছিল।

তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর