বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার, আটক ৩ বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী যুবক নিহত মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেফতার নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মায়ানমারে পাচারের চেষ্টা: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ ১০ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬



মায়ানমারে পাচারের উদ্দেশ্যে পাঠানো বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে কোস্ট গার্ড জব্দ করে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের ২৭,৫০০ কেজি মটর ডাল, ১,০০০ কেজি পিঁয়াজ এবং অন্যান্য দ্রব্য। এ সময় বোটে থাকা ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত মালামাল, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন,পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে এবং দেশের উপকূলীয় নিরাপত্তা দৃঢ় রাখতে সচেষ্ট থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর