রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় না ভোট চাওয়ায় জাতীয় পার্টির প্রার্থী লাঞ্চিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬


না ভোট চাওয়ায় লাঞ্চিত হয়েছেন সিরাজগঞ্জ-৪, (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিল্টন প্রামানিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও সহকারী রির্টানিং অফিসার আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার পাঠ ও আচারণবিধি ঘোষণা অনুষ্ঠানে।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উল্লাপাড়ার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচারণবিধি প্রতিপালনের ঘোষনা প্রদান অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রার্থী ইশতেহার পাঠকালে না ভোট চাইলে উপস্থিত কিছু সংখ্যক উৎশৃঙ্খল ব্যক্তি হট্টগোল সৃষ্টি করেন। হট্টগোলের এক পর্যায়ে না ভোট চাওয়ার কারণে জাতীয় পার্টির প্রার্থী হিল্টন প্রামানিককে লাঞ্জিত করার চেষ্টা করে তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরক্ষণেই হিলটন উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে জানান, স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীর নিরাপত্তা যেখানে নেই, সেখানে বর্তমান প্রশাসনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, ভোট নাগরিক অধিকার, পছন্দের প্রতীকের যে কেউ চাইতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর