বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক কৃত্রিম সংকট সৃষ্টিকারী সার ডিলারদের লাইসেন্স বাতিলে কী ব্যবস্থা, পর্যালোচনার সুপারিশ যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় চাপের মুখে যুক্তরাষ্ট্র ও ইরান বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার কাজিপুরে চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  নারী সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ১৭৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬



গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ১৭৫ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি বাইশ লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত মিটার অবৈধ জাল, ৪ হাজার আটশত চৌষট্টি কেজি মাছ, ১২০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩৪২ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৬৫ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।

অভিযানে ১৭৫ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ২৮টি মৎস্য আইন, ১৪টি বেপরোয়া গতি আইন, ৯টি অপমৃত্যু, ১টি বালুমহাল আইন, ১টি মাদক আইন এবং ২(দুই)টি হত্যা মামলাসহ মোট ৫৫টি মামলা দায়ের করা হয় এবং ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর