মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত সিরাজগঞ্জে ট্রাক প্রতীকের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ বগুড়া-৫ আসনে নির্বাচনি উত্তাপ: মাঠ দখলে বিএনপি-জামায়াতের বিশাল শোডাউন চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান, ৪৮ ঘণ্টা পরও এক মঞ্চে আনতে ব্যর্থ সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে: মহাপরিচালক আনসার মহাপরিচালক: সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

অনলাইন ডেস্ক : / ২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আবুধাবী ডায়ালগ ২০২৬–এর অষ্টম মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার সংলাপের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়ে তিনি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এ সময় ড. আসিফ নজরুল এই প্ল্যাটফর্মকে নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসন নিশ্চিতের জন্য একটি বিশ্বস্ত ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির পাশাপাশি গন্তব্য দেশগুলোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে এখনও কিছু অভিবাসী শ্রমিক শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর যৌথ উদ্যোগেই সমাধান সম্ভব।

তিনি সরকারের সাম্প্রতিক উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা ও ওভারসিজ ওয়েলফেয়ার সার্ভিস জোরদার, আন্তর্জাতিক মানে দক্ষতা প্রশিক্ষণ উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ।

অভিবাসনের ক্ষেত্রে নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং অভিবাসী শ্রমিকদের মানবিক মর্যাদা রক্ষায় অংশগ্রহণকারী দেশগুলোর যৌথ প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন ড. আসিফ নজরুল।

সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠককালে উপদেষ্টা দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীর প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণসহ বিভিন্ন ভিসাজনিত সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

আমিরাতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি ভিসাসংক্রান্ত জটিলতায় পড়েছেন। এসব সমস্যা নিরসনে সহযোগিতা কামনা করে বিশেষ করে ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসার জটিলতা দ্রুত সমাধানের অনুরোধ জানান।

এর আগে গত ৩১ জানুয়ারি ড. আসিফ নজরুল পাকিস্তানের ফেডারেল মন্ত্রী (প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক) চৌধুরী সালিক হোসাইন এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ ও অভিবাসী কল্যাণে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল ৩১ জানুয়ারি দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটি হোটেলে আবুধাবী ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভার উদ্বোধন হয়। এতে ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, সিনিয়র কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এবারের আসরে প্রথমবারের মতো ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) লেবার সেন্টারের প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর