বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনী দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক: / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫



থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে প্রতিপাদ্যে তিন দিনব্যাপী কর্মশালা সমাপ্ত।

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য চতুর্থ পর্যায়ের ৬ষ্ঠ ব্যাচের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সোমবার(২৭ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।

থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন,আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই রাঙ্গামাটি জেলা পুলিশের মূল লক্ষ্য। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের প্রতি বিনয়ী আচরণ, আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ আমাদের সদস্যদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যা নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর