বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রবিবার (০১ফেব্রুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,জসিম মুন্সী (৪০),ইব্রাহিম সৌরভ (২৬), সঞ্জয় জজ (৩৪), ফিরোজ (২২), হারুন অর রশিদ (৩৪), আজাহার ওরফে রনি (২২), আরিফ (২৪), আকাশ (২১), সানি (২০), হৃদয় (২৭), রুবেল (২৬), আলাউদ্দিন হৃদয় (২৪), হারুন মিয়া (২০), কাকলি আক্তার (৩১), নাজমা আক্তার (৪০) ও মুক্তা আক্তার (২৫)। এদের মধ্যে সাইবার সুরক্ষা আইনে ১ জন, মাদক মামলায় ১ জন, পরোয়ানা ২ জন(পরোয়ানা তামিল -৩ টি),নিয়মিত মামলায় ৩ জন,অন্যান্য আইনে ৯ জন।

এসময় তাদের কাছ থেকে শুকনা গাজা সাড়ে ৭ কেজি, মুল্য অনুমান ১ লাখ ৫০ হাজার টাকা, কালো রংয়ের রিংযুক্ত হ্যান্ড গ্রেনেট ২টি, ককটেল সদৃস ১১টি বস্তু যাহার মধ্যে ৯টি কালো কসটেপ দ্বারা পেচাঁনো এবং ২টি লাল টেপ দ্বারা পেচাঁনো, কালো রংয়ের গান পাউডার ৯ কেজি এবং হলুদ রংয়ের পাউডার সদৃশ ১২৫ গ্রাম রাসায়নিক বস্তু, স্মার্ট মোবাইল ফোন ৫টি উদ্ধার করা হয়।


একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,ইমন খাঁন (৩৮), মো. রিপন (৫৮),মো. আবুল কালাম (৪২) ও মো. খাদিকুল (২১)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল রবিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর