শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সকালে খালি পেটে যেসব খাবার খেলে সুস্থ থাকবে শরীর

অনলাইন ডেস্ক: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

সুস্থ জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে সঠিক খাবারের ওপরে। প্রায়ই বলা হয়, সুস্থ থাকতে সকালে খেতে হবে বেশি করে। কিন্তু সকালে ঘুম ভাঙার পরই ভরপেট খাবার খেলে আরও বেশকিছু শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, সকালে খালি পেটে কয়েকটা খাবার খেতে পারেন। এর একঘণ্টা পর ব্রেকফাস্ট করলে বিপাক হার বেশি ভাল কাজ করবে বলেই মত বিশেষজ্ঞদের।

১. আমন্ডের গুণাবলী সম্পর্কে এ যুগে সকলেই অবগত। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যা এড়াতে প্রতিদিন সকালে তিন থেকে পাঁচটা আমন্ড খেলে উপকার পাওয়া যাবে। তবে শুকনো নয়। আগেরদিন রাতে ভেজানো আমন্ড, খোসা ছাড়িয়ে পরেরদিন সকালে খেতে বলছেন তারা।

২. সকালে উঠে উষ্ণ পানিতে এক চা চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে খান। এতে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়। বিপাকের হারও বাড়ে।

৩. থাইরয়েডের সমস্যা থাকলে জিরা ভিজানো পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগের দিন রাতে এক গ্লাস পানিতে জিরা ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে জিরাটুকু সরিয়ে পানিটা খালি পেটে খেলে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে।

৪. কাঁচা পেঁপের মতো পাকা পেঁপের বহু গুণ রয়েছে। সকালে খালি পেটে কয়েক টুকরো পাকা পেঁপে খেলে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। কম ক্যালোরিযুক্ত ফল হওয়ায় হজমেও সাহায্য করে পাকা পেঁপে।

৫. ভিটামিন সি-এ ভরপুর আমলকি অনেকেই সেদ্ধ করে খান। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেদ্ধ করে খেলে এর গুণাবলী শরীরে কোনও কাজে আসে না। তাই কাচা আমলকি সকালে খালি পেটে খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর