রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশজুড়ে প্রতারণার জাল বুনেছিলেন আবুল বাশার, স্ত্রীর সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়: পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি সকল সময়ে শিক্ষিত জ্ঞানী গুনীদের সম্মানিত করেছে – হুইপ দুলু কাজিপুরে মেঘাই উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদকে সংবর্ধনা সিরাজগঞ্জে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাঘের শেষে কি আসবে শৈত্যপ্রবাহ?

অনলাইন ডেস্ক: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

এবারের শীত বেশিদিন স্থায়ী হয়নি। মাঘের শেষের দিকে শীত যেন তার চিরচেনা রূপ হারাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থায় রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) এবং মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একই রকম আবহাওয়া শুষ্ক এবং আংশিক মেঘলা থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পূর্বাভাসে বলা হয়, দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর