রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশজুড়ে প্রতারণার জাল বুনেছিলেন আবুল বাশার, স্ত্রীর সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়: পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি সকল সময়ে শিক্ষিত জ্ঞানী গুনীদের সম্মানিত করেছে – হুইপ দুলু কাজিপুরে মেঘাই উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদকে সংবর্ধনা সিরাজগঞ্জে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোট দেওয়ার জন্য মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ার মতো।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য।

রাজধানীর কমলাপুর স্টেশনেও ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পেয়ে সবাই এভাবে নিজ এলাকায় ছুটছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায় ঘরমুখো যাত্রীর চাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর