সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা বিমানবন্দরে আনসার সদস্যের সততা, হারানো মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিখোঁজের তিনদিন পর নদীতে মিলল যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীতে এক যুবকের মরদেহ ভেসে উঠেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার থানা ঘাট সংলগ্ন তিতাস নদী থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবক উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৮)। পরিবার জানায়, তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

নিহতের পিতা নজরুল মিয়া বলেন, ‘আমার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। তিন দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ নদীতে মরদেহ ভাসছে শুনে এসে দেখি এটা আমার ছেলে। তার কোনো শত্রু ছিল না।’

নিহতের মা জানান, ‘কয়েকদিন ধরে কুমিল্লায় তার চিকিৎসা চলছিল। সে মানসিকভাবে অসুস্থ ছিল। কিভাবে নদীতে গেল, আমরা জানি না। মানুষের কাছে শুনে ও ফেসবুকে দেখে এসে ছেলের মরদেহ শনাক্ত করি।’

নিহতের চাচাও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে মরদেহ শনাক্ত করেন বলে জানান।

ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, ‘৯৯৯–এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ উদ্ধার করি। পরে পরিবারের সদস্যরা এসে এটি শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর