মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ায় কৃষিজমিতে অবৈধ পুকুর খননকালে ইউএনও’র অভিযানে ৮টি ভেকুর ১৬টি ব্যাটারি জব্দ ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাসিক মেয়র হিসেবে রবিউল আলম মিলুকে দেখতে চায় দলের নেতা-কর্মীরা রাজশাহীতে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ মানবিক যাত্রা ফাউন্ডেশন” এর উদ্যোগে কাজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কুড়িগ্রামে নবনির্বাচিত এমপিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা ১০ হাজার রোজাদারকে ইফতার করলেন কাজিপুরের এমপি সেলিম রেজা মানবিক যাত্রা ফাউন্ডেশন” এর উদ্যোগে কাজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প নারী শিক্ষার উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত বেকার সমস্যা দূরীকরণে কাজ করা হবে- এমপি সেলিম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নারী শিক্ষার উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত বেকার সমস্যা দূরীকরণে কাজ করা হবে- এমপি সেলিম

কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজাকে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার  চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়  মাঠে  চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ ও চালিতাডাঙ্গা বি বি এন বহুমুখী উচ্চ বিদ্যালয়  গণসংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করে।

সংসদ সদস্য সেলিম রেজা কাজিপুরে প্রথম  ধানের শীষ প্রতীকে নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে  ও সম্মাননা স্মারক তুলে দেন চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ, কলেজ এর পক্ষে অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লব, শিক্ষকদের পক্ষে উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক ওহেদুজ্জামান মিনু,চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের পক্ষে  ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজ  প্রতিষ্ঠাতা ও সাবেক  অধ্যক্ষ আলহাজ্ব মোঃ খোসলেহাজ উদ্দিন, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ফজলুল হক, চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর পক্ষে অধ্যক্ষ প্রফেসর  মোঃ রেজাউল করিম, কাজিপুর সরকারি কলেজ এর পক্ষে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, গান্ধাইল আইডিয়াল কলেজ এর পক্ষে অধ্যক্ষ আলী আশরাফ, ভবানীপুর স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষে ভারপ্রাপ্ত সুপার  আব্দুর রাজ্জাক,  সামাজিক সংগঠন ভয়েস অফ কাজিপুর এর পক্ষে প্রতিষ্ঠাতা আশকার পাইন সন্মানা স্মারক তুলে দেন।এছাড়াও   বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা ফুলেল  শুভেচ্ছা জানান।  এর আগে নবাগত সাংসদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের ফুলের মালা জড়িয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা এমপি বলেন, “কাজিপুরের জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ দায়বদ্ধতা থেকে তিনি সবসময় এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাবেন। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং বেকার সমস্যা দূরীকরণে তিনি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, আমি বিভিন্ন এলাকায় যা যা প্রতিশ্রুতি দিয়েছি, সবই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ ও  চালিতাডাঙ্গা বি বি এন বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন রেজা বিপ্লব। গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রবিউল হাসান,   সাবেক সহ-সভাপতি সহকারী অধ্যাপক , ওহিদুজ্জামান মিনু, যুগ্ম সাধারণ সম্পদক, শহিদুল ইসলাম বাবু, , সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, আলহাজ্ব মিজানুর রহমান বাবলু ,  সাংগঠনিক সম্পাদক ফজলুল হক,   ইমরান হোসেন মঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম আহমেদ রিপন, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জয়নাল আবেদীন , সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ বিভিন্ন কলেজ এর অধ্যক্ষগন, স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ ও মাদ্রাসার সুপার,সুশীল সমাজের প্রতিনিধি,সনাতন ধর্মের প্রতিনিধি,বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি,উপজেলা,পৌরসভা  ও ইউনিয়ন বিএনপি’র সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মরহুম আফজাল হোসেন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।প্রধান মন্ত্রী তারেক রহমানের বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে  নবাগত সাংসদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফলজ গাছের চারা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর