বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ
দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ হরমুজ খোলা নিয়ে ধোঁয়াশা, এশিয়ায় সামান্য বাড়লো জ্বালানি তেলের দাম আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ব্রেট লি নানা আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  কাজিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে বিকাশ ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বাড়াতে মতবিনিময় পাচ ঠাকুরীতে পল্লী বাধন উন্নয়ন সংস্থার ম্যানেজার গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে নবনির্বাচিত এমপিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬


কুড়িগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী এবং কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন দপ্তরের সমস্যা ও সংকট, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, নদীভাঙন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

সংসদ সদস্যরা জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর