মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ায় কৃষিজমিতে অবৈধ পুকুর খননকালে ইউএনও’র অভিযানে ৮টি ভেকুর ১৬টি ব্যাটারি জব্দ ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাসিক মেয়র হিসেবে রবিউল আলম মিলুকে দেখতে চায় দলের নেতা-কর্মীরা রাজশাহীতে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ মানবিক যাত্রা ফাউন্ডেশন” এর উদ্যোগে কাজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কুড়িগ্রামে নবনির্বাচিত এমপিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা ১০ হাজার রোজাদারকে ইফতার করলেন কাজিপুরের এমপি সেলিম রেজা মানবিক যাত্রা ফাউন্ডেশন” এর উদ্যোগে কাজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প নারী শিক্ষার উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত বেকার সমস্যা দূরীকরণে কাজ করা হবে- এমপি সেলিম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় কৃষিজমিতে অবৈধ পুকুর খননকালে ইউএনও’র অভিযানে ৮টি ভেকুর ১৬টি ব্যাটারি জব্দ

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম, ইটালি, রামানন্দ খাজুরা, সুকাশের বনকুড়াইল ও কলমের নজরপুর ও পুন্ডরি, মির্জাপুর এলাকায় তিন ফসলি আবাদি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিংড়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ও বিকালে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযান উপজেলার ওইসব এলাকায় পৌঁছালে মাটি কাটার এক্সকেভেটর নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ঘটনাস্থল থেকে ৮টি এক্সকেভেটর মোট ১৬ টি ব্যাটারি ও গাড়িতে ব্যবহিত সরঞ্জাম জব্দ করা হয়। এসময় সংশ্লিষ্ট সহযোগীরা পালিয়ে যায়।

অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক্সকেভেটর (ভেকুর) ব্যাটারি জব্দ করা হয়েছে, যাতে পুনরায় অবৈধ মাটি খনন কার্যক্রম পরিচালনা করা না যায়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনসহ সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় এলাকাবাসীকে সতর্ক করে বলা হয়, কোনোভাবেই যেন পুনরায় ফসলি জমিতে টপ সয়েল কাটা বা অবৈধ পুকুর খনন না হয়। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোরও আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর