বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ
দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ হরমুজ খোলা নিয়ে ধোঁয়াশা, এশিয়ায় সামান্য বাড়লো জ্বালানি তেলের দাম আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ব্রেট লি নানা আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  কাজিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে বিকাশ ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বাড়াতে মতবিনিময় পাচ ঠাকুরীতে পল্লী বাধন উন্নয়ন সংস্থার ম্যানেজার গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬


রাজশাহীর নগরীর কাটাখালী থানা সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

সোমবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সোমবার রাত সোয়া ১১টায় শাহাপুর বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে ব্যাগের ভেতর থেকে ৫০বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে খানপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ জব্দ করে। বিজিবি জানায়, মঙ্গলবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর