সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার

জাহিদ হাসান মুন্না, শাহজাদপুর (সিরাজগঞ্জে) প্রতিনিধিঃ / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে বাড়ির পাশে রাস্তার উপর থেকে প্রবাস ফেরত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে জেলার শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজুল মন্ডল (২৫) ওই গ্রামের শাহাদৎ মণ্ডলের ছেলে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আছলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাই বড় আজিজুল মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর কেউ একজন মোবাইল করে সিরাজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়িতে ফেরেনি। আজ বুধবার ভোরে স্থানীয়রা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ওপর সিরাজুলের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।

ওসি আলী আসলাম বলেন, সিরাজুলের মাথা-পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর