বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব সিরাজগঞ্জে নৌযান শুমারি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ছয় অটোরিকশাসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ ‘চোর’ চক্রের দুই জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা-পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো, নুর হোসেন (৩৬) ও নিজাম (৩৫)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধানমন্ডির মনেশ্বর রোড এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর থেকে এক যাত্রীকে নিয়ে ধানমন্ডির উদ্দেশে রওনা হন অটোরিকশা চালক রাজু (২৪)। ধানমন্ডিতে পৌঁছানোর পর যাত্রী চালককে লাবাং খাওয়ার জন্য (চেতনানাশক মিশ্রিত খাবার/পানীয়) অনুরোধ করেন। চালক তা খাওয়ার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন।

এ সুযোগে ছদ্মবেশী যাত্রী (চোর) অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্যারেজ মালিক আলামিন ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। মামলা হওয়ার পর ধানমন্ডি থানা-পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে চোর চক্রের দুজনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের হেফাজত থেকে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা এই চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী ছদ্মবেশে রিকশায় উঠে সুকৌশলে চালককে চেতনানাশক ওষুধ মিশ্রিত পানীয় বা খাবার খাইয়ে অচেতন করে রিকশা চুরি করে পালিয়ে যায়। এছাড়াও বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়েও ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে থাকে। এই চোর চক্রের আরও সদস্যদের গ্রেফতার ও অটোরিকশা উদ্ধারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর