বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব সিরাজগঞ্জে নৌযান শুমারি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সিয়াম: ডিসি মাসুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর হাজারীবাগে অন্য একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় ক্ষুব্ধ হয়ে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন তার সাবেক প্রেমিক সিয়াম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম। পুলিশ জানায়, নিহত শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত।

গতকাল (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে সিয়াম তাকে ফোন করে বাসা থেকে বের করে আনে। এরপর হাজারীবাগ থানাধীন চরকঘাটার পাকা রাস্তায় বিন্তির পিঠে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে ডিসি মাসুদ আলম আরও জানান, আজ সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে ঘাতক সিয়াম ওরফে ইমনকে গ্রেফতার করে হাজারীবাগ থানা-পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের তদন্তে উঠে এসেছে, বিন্তি ও সিয়াম আগে একই স্কুলে পড়াশোনা করত এবং তাদের মধ্যে ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল ধরে এবং সিয়ামের সন্দেহ ছিল যে বিন্তি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এই বিষয় নিয়ে কথা বলতেই গতকাল সিয়াম বিন্তিকে ডেকে আনে। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে সিয়াম তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এক প্রশ্নের জবাবে ডিসি জানান, সিয়াম বিন্তিকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে চাকু সঙ্গে নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে কথা বলে সমস্যার সমাধান করতে চাইলেও সেটি না হওয়ায় সে চরম পথ বেছে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর