রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫



রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,মোকারম হোসাইন রুদ্র (২৫), সাইফুল ইসলাম পাপ্পু (৩০), সানোয়ার (৩০), রহমতুল্লাহ (২০), কাউসার বাঘা ঝন্টু (৩০), রায়হান (২৫), রনি শাহাদাত (৩৮),
বাদশা রাজু (২৯), সজীব (২১),
ইকবাল মেহেদী (২৭), মনিরুজ্জামান রাকিব (২৫), মারুফ (২২), হোসেন (২৬), সাগর (২১), সাহিল (২২), সোহাগ (২০), আরিফুল ইসলাম (১৯), আরমান (৩৮), সানজু (২৪), সাজ (২৩) ও রস্তুম (৩৫)। এদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইন ও বিস্ফোরক আইনে ২ জন( রাজনৈতিক), দ্রুত বিচার আইনে ২ জন,দূস্যতা মামলায় ১ জন, মাদক মামলায় ২ জন, চাঁদাবাজি মামলায় ১ জন, চুরি মামলায় ১ জন,খুন রিমান্ড শেষে-৪ জন,ডিএমপি ভুক্ত ৮ জন। গ্রেফতারকালে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ১০৩ পাতা কথিত হেরোইন উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (২৮ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর