রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ
শেরেবাংলা নগর আনসার সদস্যরা অভিযানে মলম পার্টির ৭ নারী সদস্য আটক উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন মোহাম্মদপুর-আদাবরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩৫ রাসিকের প্রশাসক হিসেবে মোসাদ্দেক হোসেন বুলবুলকে চান নগরবাসী ​রাজশাহীতে পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিএনপির কর্মীর হাতে ওয়ার্ড  বিএনপির সহসভাপতি খুন জয়পুরহাটে ৩০ লাখ টাকার মূর্তি সহ পাচারকারী গ্রেফতার সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নিল প্রতিপক্ষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুর-আদাবরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬



রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (০১ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মাসুম খা (৩৫), মোস্তফা (২৫), শাহাবুদ্দিন (৪২), সাইদুর রহমান (২৫), রুবেল (২৯), আরিফ (২০), রিয়াজ (২০),কাউসার (৪৭), সুরুজ (৩০), লিটন (৩০), হাবিবুল হোসেন আবির (২৫), আরমান শাহিদ (৪০), রুবেল মিয়া (২৮), সুমন (৩৫), আলামিন খান (২৭), আব্দুর রহমান (৪৫), সোহেল (৪২), সুমন (৩৫), সাগর (৩০), হাবিব (৩৫), কাউসার (২০), মারুফ ভূঁইয়া (২০) ও টুকু (২০)। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ১ জন, পরোয়ানা -১ জন, অন্যান্য আইনে ২১ জন।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. সাব্বির (১৯), মো. ফজলে (১৮), মো. তাজু উদ্দিন (২৫), মো. রবিন মিয়া (২০),
শাকিব মিয়া (২০), মো. সুমন কাজী (৪৫),
মো. বিল্লাল (৩৬), সুজন ফাহিম (২৪), মো. আল আমিন মিয়া (৩৫), বাবু (২০), শিলা আক্তার (৩৩) ও মোছা. পারুল বেগম(৫০)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর