রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন এরদোয়ান

অনলাইন ডেস্ক: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টরমারের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আলোচনায় ইরান সংকট এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি গুরুত্ব পায়।

তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে এরদোয়ান বলেন—ইরানকে ঘিরে উত্তেজনা কমাতে সংলাপের পরিবেশ তৈরি করতে আরও উদ্যোগ নিতে হবে।

এরদোয়ান আরও বলেন, ইরানের ওপর হামলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আঙ্কারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপ হলে তা আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে,  সাইপ্রাসের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স ।

খবর অনুসারে, দ্বীপটির উত্তর অংশে বিচ্ছিন্ন তুর্কি সাইপ্রিয়ট–এর নিরাপত্তা নিশ্চিত করতে ধাপে ধাপে একটি পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপও বিবেচনায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর