মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে সাজ্জাদ হত্যা, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদকঃ / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫


চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ছাত্রদলকর্মী মো. সাজ্জাদ হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়, যা হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পটিয়ার জঙ্গলখাইন ও নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রিয়াজ করিম (৩৩) ও মো. ইউসুফ ওরফে হিরন (২৫)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে সিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় আয়োজিত এক সংঘর সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন।

তিনি জানান, ছাত্রদললর্মী সাজ্জাদ হত্যা মামলায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান,সাজ্জাদ হত্যা মামলার দুই আসামি রিয়াজ ও হিরণকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যে বাকলিয়া থানাধীন সুরভী আবাসিক এলাকা সংলগ্ন খালপাড় এস.এন.বি এন্টারপ্রাইজ নামীয় নির্মাণ সামগ্রী বিক্রয়ের অফিস থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত, একটি বিদশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি বুলেট ও একটি বুলেটের খোসা উদ্ধার করা হয়।

এর আগে ২৮ অক্টোবর রাতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে এক্সেস রোড এলাকার বগারবিলের মুখে যুবদলের দুপক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদলকর্মী সাজ্জাদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর