মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ
আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন মারা গেছেন সিরাজগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকাপ চালক নিহত জয়পুরহাটে চার বছর ধরে পরিত্যক্ত স্বাস্থ্য কেন্দ্র ,সেবা চলছে ইউনিয়ন পরিষদে ঐতিহ্যবাহী মেলায় ঘোড়ার হাটে চমক ‘যুবরাজ’, দাম হাঁকছে ১১ লাখ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার একদিনের না, টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না’ কোনো দলের মানুষের কাছে এ কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন ঢাকার রাজপথে পথচারীকে পেটালেন মডেল মনিকা, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনে দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না:ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫



পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপির সব অফিসার ও ফোর্সদের উদ্দেশে শেখ মো. সাজ্জাত এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এ দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি।

তিনি বলেন, ২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।

বেআইনি সমাবেশ মোকাবিলায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে। ডিএমপি কমিশনার বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

কল্যাণ সভায় পুলিশ কমিশনার ঘোষণা করেন, দায়িত্ব পালনকালে ডিএমপির কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার সমুদয় ব্যয়ভার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বহন করবে। ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নেওয়ার অনুরোধ করেন তিনি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, অধীনস্থদের প্রতি সবসময় সহানুভূতিশীল হতে হবে।


কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে থানার ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার সুফল সবাই পাচ্ছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন মো. নজরুল ইসলাম বলেন, অনেক থানা, ফাঁড়ি ও কোর্টের মালখানার জরাজীর্ণ অবস্থা। এগুলো মেরামত করে বসবাস উপযোগী করা হচ্ছে। সামনের নির্বাচন উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এসময়ে আমাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর