বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ৯৯৯ ফোনকলে গ্রেফতার ৩ ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডিশনাল আইজিপি মোশাররফ হোছাইন শিকদার হাসপাতালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্য আটক ফেসবুকে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেফতার জিয়া পরিবারের বিশ্বস্ত ভ্যানগার্ড সানোয়ার হোসেন সানু ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সুন্দরবনের অলংকার বাঘ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাময়িক যাত্রাবিরতি অনুমোদন

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাময়িক যাত্রাবিরতি অনুমোদন। জনস্বার্থ বিবেচনায় জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাময়িক যাত্রাবিরতি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়। আর প্রাথমিকভাবে তিন মাসের জন্য এই যাত্রাবিরতির অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২০২৫) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবরে দেওয়া এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং বাংলাদেশ রেলওয়ের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি কার্যকর হওয়ার পর তিন মাসের আয়-ব্যয়ের হিসেব-নিকেস বিবেচনা করে বিষয়টি পর্যালোচনা করা হবে। সেক্ষেত্রে স্টেশনের রাজস্ব আদায় লাভজনক হলে এই যাত্রাবিরতি স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ওই চিঠিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর