শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ক্যাবের উদ্যোগে  বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা   

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

“নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি  ” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের  কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।এ দিবসটি উপলক্ষে কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্য  মূল্য বৃদ্ধির প্রতিবাদে  র‌্যালি,
,প্রতিবাদ সভা ও  আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ পালন করা হয়েছে।   রবিবার ১৫ ই মার্চ  বিকেলে   কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার আয়োজনে কাজিপুর উপজেলা চত্বরে  একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় । র‌্যালিটি  প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ  চত্বরে  এসে শেষ হয়।
পরে পরিষদ   সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন   উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ।  দিবসটি তাৎপর্য তুলে ধরে
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ( ক্যাব) কাজিপুর উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের  অধ্যক্ষ প্রফেসর  মোঃ রেজাউল করিম ।সভাপতিত্ব করেন   কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন  উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল,  থানার প্রতিনিধি পরিদর্শক রাফায়েল । ক্যাব কাজিপুর উপজেলা শাখার
সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্যানেটারি অফিসার মোঃ শহিদুল ইসলাম রন্টু, বিভিন্ন বাজার কমিটির  প্রতিনিধি, বনিক সমিতির প্রতিনিধি,হোটেল রেস্তোরাঁর প্রতিনিধি,ব্যবসায়ী প্রতিনিধি,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কাজিপুর শাখার  সভাপতি মোঃ হারুনর রশীদ, সাধারণ সম্পাদক মামুন হোসেন হিটলার,বেকারি ফ্যাক্টরির প্রতিনিধি,হাটবাজার ইজারাদার প্রতিনিধি, সিএনজি মালিক সমিতির প্রতিনিধিগন।
এ  সময় উপস্থিত ছিলেন উপজেলা  বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বাজার কমিটির সদস্য, বনিক সমিতির সদস্য,সাংবাদিকবৃন্দ,  হোটেল, রেস্তোরাঁয় প্রতিনিধি,ব্যবসায়ী নেতৃবৃন্দ,সুশীল সমাজের এক অংশ,  শিক্ষক প্রতিনিধি  ফলের দোকানদার প্রতিনিধি, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সহসভাপতি  সেলিম রেজা,সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য হযরত আলী, মোস্তফা কামাল, গোলাম কিবরিয়া খান, রফিকুল ইসলাম,  আব্দুল্লাহ আল মামুন তালুকদার, আব্দুল মজিদ, সম্রাট, সহ অন্যান্য সদস্য বৃন্দসহ   । সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিতে সকলকে আইন মান্য করা করার আহবান জানান। এই আইনেও যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করেন।এখন ও অনেক মানুষ তাদের ভোক্তা অধিকার সম্পর্কে জানেনা। সকল ব্যবসায়ী ও ভোক্তাদের প্রত্যেককেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
জনসচেতনা বৃদ্ধি করার জন্য প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী সহ সবাইকে কাজ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।আগামী ঈদুল ফিতর উপলক্ষে পরিবহন ভাড়া বৃদ্ধি রোধে নজরদারি বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করার কথা আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর