শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় ১৯টি এতিম পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিলেন রেখা খাতুন

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক কেনার জন্য মানবিক সহায়তা প্রদান করেছেন এক মানবিক নারী উদ্যোক্তা। নিজের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামের বাসিন্দা সফল উদ্যোক্তা রেখা খাতুন।

গত ৮ মার্চ থেকে শুরু করে রবিবার (১৫ মার্চ) পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে এতিম শিশু ও তাদের পরিবারের খোঁজ নিয়ে মোট ১৯টি পরিবারের হাতে ঈদের উপহার তুলে দেন তিনি। এই সহায়তার মাধ্যমে এতিম শিশুদের ঈদ আনন্দ ভাগাভাগি করার একটি ছোট্ট চেষ্টা করেছেন এই মানবিক নারী।

রেখা খাতুন জানান, ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর প্রিয়জনদের সঙ্গে সুখের মুহূর্ত কাটানো। কিন্তু সমাজে এমন অনেক শিশু আছে যারা এতিম হওয়ার কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। সেই কষ্টকে খুব কাছ থেকে অনুভব করেন তিনি নিজেই।

আবেগঘন কণ্ঠে রেখা খাতুন বলেন, আমার বাবা নেই আজ প্রায় ১৭ বছর হলো। ছোটবেলায় বাবার সাথে ঈদের নতুন পোশাক কেনার সৌভাগ্য আমার হয়নি। একজন এতিম সন্তানের হৃদয়ের কষ্টটা আমি খুব ভালো করেই বুঝি। তাই নিজের সাধ্যমতো চেষ্টা করেছি যেন অন্তত কিছু এতিম শিশুর মুখে ঈদের আগে একটু হাসি ফুটাতে পারি।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজেদের অবস্থান থেকে একটু এগিয়ে আসে, তাহলে এতিম ও অসহায় মানুষের জীবনেও আনন্দের আলো পৌঁছে দেওয়া সম্ভব।

স্থানীয়রা জানান, রেখা খাতুন শুধু একজন উদ্যোক্তা নন, তিনি একজন মানবিক মানুষও। নিজের সামর্থ্যের মধ্যেই তিনি নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর